সুনামগঞ্জে ৭ প্রার্থীকে জরিমানা
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৭ জন সদস্য প্রার্থীর নিকট থেকে জনপ্রতি পাচঁ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
যাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী নুরুল আমিন পাচঁ হাজার, ইমদাদুর রহমান পাচঁ হাজার, আব্দুল জব্বার পাচঁ হাজার, মাহতাউল হাসান সমুজ পাচঁ হাজার, ১১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন লালন পাচঁ হাজার ও সৈয়দ ছাব্বির মিয়া পাচঁ হাজার টাকা ও সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবিনা সুলতানাকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করে অতিরিক্ত সাইজের ব্যানার সাটানোর অভিযোগে সাত জন সদস্য প্রার্থীর নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed