বিশ্বনাথে নিখোঁজ মা-মেয়ের সন্ধান মিলেছে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন এলাকায় বসবাসকারী নিখোঁজ মা ও মেয়ের সন্ধান পাওয়া গেছে। সাতদিন পর শনিবার সকালে সিলেট নগরী থেকে তাদের পাওয়া যায় বলে থানা পুলিশ জানিয়েছে।
নিখোঁজ মেহেরুন নেছা (৩৬) ও মেয়ে লুৎফা বেগম (৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা দীর্ঘদিন ধরে বিশ্বনাথের পশ্চিম চানসির কাপন এলাকায় বসবাস করছেন। নিখোঁজের ঘটনায় বুধবার বিশ্বনাথ থানায় জিডি (নং ৮৪৪) করেছেন জহুরুল ইসলাম। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।
মেহেরুন নেছা স্বামী জহরুল ইসলামের বরাত দিয়ে বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী শনিবার রাত সাড়ে নয়টায় সাংবাদিকদের বলেন, নিখোঁজ মা-মেয়ের সন্ধান পাওয়া গেছে। রোববার সকালে তারা থানায় হাজির হবেন বলে তিনি জানান।
জহুরুল ইসলাম তার স্ত্রী-মেয়ের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে সিলেট নগরীর কদমতলী বাস ষ্টেশন এলাকায় তাদের পাওয়া যায়।
প্রসঙ্গত, ‘মেহেরুন নেছা তার ছোট মেয়েকে নিয়ে গত ১৮ ডিসেস্মবর সকাল ১০টার দিকে বিশ্বনাথ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। ডাক্তার দেখেনো শেষে বাড়ি না আসায় ওইদিন বিকাল ৩ টার দিকে স্ত্রীর মোবাইলে ফোন করেন স্বামী জহুরুল ইসলাম। কিন্তু রিসিভ না করে কেটে দেওয়া হয়। তিনবার কল করার পর মোবাইল বন্ধ হয়ে যায়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed