Main Menu

সুনামগঞ্জে এক সাথে তিন নবজাতকের জন্ম

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: একই সাথে জন্ম নিল তিন নবজাতক শিশু। সুনামগঞ্জ সদর হাসপাতালে নাসিমা আক্তার নিপা নামের এক মহিলার কোলজুড়ে শুক্রবার রাতে একই সাথে ৩ নবজাতক জন্ম নেয়ায় তাদের পরিবারে বইছে খুশীর জোয়ার।
জানা গেছে, নাসিমার স্বামী রুকন আহমদ পেশায় একজন রঙ মিস্ত্রি। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার হোসনাবাদ গ্রামের আবদুস শুকুরের ছেলে। অপরদিকে নাসিমা সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামের সিরাজ মিয়ার মেয়ে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স শাহিনা আক্তার বলেন, নাসিমা বৃহস্পতিবার প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে শুক্রবার একই সাথে তিন শিশু সন্তান প্রসব করেন।

হাসপাতালে কথা হলে রুকন ও নাসিমা দম্পতি জানান, তিন শিশু এক সাথে জন্ম নেয়ায় তাদের সাথে পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনারাও খুশী হয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম শনিবার রাতে জানান, তিন নবজাতকই বর্তমানে সূস্থ্ ও চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছে। তিনি আরো বলেন, জন্মগ্রহনকারী ১ম বাচ্চাটি ৩ কেজি, ২য় বাচ্চা ২ কেজি ও ৩য় জন্মগ্রহনকারী বাচ্চাটি আড়াইকেজি ওজন নিয়ে জন্ম গ্রহন করেছে।

Share





Related News

Comments are Closed