Main Menu

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

Manual6 Ad Code

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট সরেওর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মন্টু শেখ (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের আরো দুই যাত্রী।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সরেওর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক মন্টু শেখ মির্জারকোর্ট সরেওর বাজার এলাকার মৃত খোকা শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্র্রাক (ঢাকা মেট্রো ট ১৬৭৭৯৭) মন্টু শেখের ব্যাটারী চালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মন্টু শেখ নিহত হন। এ সময় ভ্যানের ২ জন যাত্রী আহত হন। আহতারা হলেন- মির্জারকোট শামীম হোসেন (১৪) ও সুজন (২৫)।
স্থানীয়রা আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জিল্লুর রহমান জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code