Main Menu

শাবি উপাচার্যের ভবন ঘেরাও : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Manual3 Ad Code

শাবি প্রতিনিধি : বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে উপাচার্য ভবন ঘেরাওয়ের পর ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর দেড়টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের অবরোধ তুলে নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।
এদিকে, বিকেল ৪টার দিকে উপাচার্য কার্যালয়ের বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্য বিরোধী ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে। তবে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া নিজ কার্যালয়ে আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র সারওয়ার তুষার জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে বুধবার সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমে অনির্দিষ্ঠকালের বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরে সিন্ডেকট বৈঠক শেষে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া মঙ্গলবার রাতেই বুধবার সকাল ৮ টার মধ্যে ছাত্রদের তিনটি হল খালি করতে নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুর থেকে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে অবস্থান নেয় দুই শতাধিক শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে ও খুলে দেওয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এক পর্যায়ে পরিবন শ্রমিকরাও বিক্ষোব্দ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশকে পরিবহন শ্রমিকদের নিবৃত্ত করতে দেখা যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code