Main Menu

মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর বিখ্যাত মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী । ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন হাসন রাজা। অনেকটা নিরবেই কাটছে হাসন রাজার মৃত্যুবার্ষিকী। হাসন রাজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে উল্লেখ করার মতো কোন অনুষ্ঠান নেই। পারিবারিকভাবে হাসনরাজা একাডেমীতে সংক্ষিপ্ত আকারে গানের আয়োজন ছাড়া সরকারিভাবে কোন অনুষ্ঠান আয়োজনের খবর পাওয়া যায়নি।
১৮৫৪ সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী’র ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা তার জীবনের বিভিন্ন সময়ে প্রায় বহু গান রচনা করেছেন। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল। তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি। সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। কিন্তু প্রখ্যাত এই মরমী সাধকের জীবন- দর্শন ও গানের চর্চা এখানে প্রাতিষ্ঠানিকভাবে হয় না বললেই চলে। হাসন রাজার মৃত্যু বা জন্মতারিখ ঘিরে প্রতিবছর এখানে লালনমেলার মতো সরকারি পৃষ্ঠপোষকতায় হাসনমেলারও দাবি তুলেছেন স্থানীয়রা।
হাসন রাজার প্রপৌত্র সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন হাসন রাজার গানের চর্চা কম হচ্ছে স্বীকার করে বললেন, ‘আমরা চেষ্টা করছি হাসনরাজার গানের চর্চা বাড়ানোর’।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code