তাহিরপুরে মাদক চোরাকারবারীর কারাদন্ড
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে জনচলাচলের সড়কে সোমবার রাতে মাদকসেবন করে মাতলামী করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক মাদক চোরাকারবারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্ত অজুদ মিয়া (৪২) ওরেফ অজিত উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ফতেআলীর ছেলে ও চিহ্নিত মাদক চোরাকারবারী।
জানা গেছে, উপজেলার শিমুলতলা গুটিলা সড়কে সোমবার মাদক সেবন করে অজিত বেপরোয়া হয়ে সড়কে যাতায়াতকারী একাধিক ব্যক্তির সাথে অশালীন আচরন করলে খবর পেয়ে বাদাঘাট ফাড়ি পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিপুল কুমার সিনহা জানান,অজুদ ওরফে অজিদের বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও মাদক চোরাচালান মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed