‘রেডিও সুনামগঞ্জ’র সম্প্রচার শুরু
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: মরমী কবি, সাধক পুরুষ ও বাউল শিল্পী এমনকি ওলি আউলিয়াদের তীর্থ ভুমি সুনামগঞ্জে ‘সবার সাথে সমৃদ্ধির পথে’ এই শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করা হল ‘রেডিও সুনামগঞ্জ’।
জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার বিকেলে অনলাইনভিত্তিক রেডিওটির আনুষ্ঠানিক ভাবে স¤প্রচার শুরু হয়। মাইক্রোফোনে কথা বলে ‘রেডিও সুনামগঞ্জ’-এর সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ-সচিব ও জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম।
এরপর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ‘রেডিও সুনামগঞ্জ’-এর অনুষ্ঠান মালা শুরু করেন। পরে একে একে সংগীত পরিবেশন করেন জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম, দ্বিপায়ন চৌধুরী চয়ন, মো. সুহেল রানা, আলী আফসার শায়েন, দিনা, সুমাইয়া ও অরুনিমা।
নির্বাহী হাকিম মনিরুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মরমি কবি ও বাউল সাধকের তীর্থভূমি এ জেলার ৩০ লাখ মানুষের হৃদয়ের স্পন্দনকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এ ছাড়া শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া এ জেলার মানুষকে সচেতন করতে রেডিওতে বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করা হবে। তিনি আরো বলেন, সব শ্রেণী-পেশার মানুষের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান প্রচার করা হবে।
‘রেডিও সুনামগঞ্জ’ অনলাইনে শোনা যাবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ উপস্থিত ছিলেন। রেডিও সুনামগঞ্জ’-এর ওয়েবসাইট www.radiosunamganj.com.bd
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed