জকিগঞ্জে মাদক সেবনকালে পুলিশের এস আইসহ আটক ৩
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড় পাথর এলাকায় সোমবার রাতে মাদক সেবনকালে এক এস আইসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার এস আই ফিরোজ (৩৫), গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শাকিল আহমদ চৌধুরী (৩৮) ও মুনির লোদী (৩৬)। পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো ক-০৩৮৫৭৬) জব্দ করেছে।
জকিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম ও জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed