ঝিনাইদহে বান্ধবীর বাবার ধর্ষণে ৮ম শ্রেনীর ছাত্রী অন্তসত্বা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বান্ধবীর বাবার ধর্ষণের শিকার হয়ে এক স্কুলছাত্রী অন্তঃসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ মুক্তার মন্ডল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মুক্তার মন্ডল কালীগঞ্জ উপজেলার চাঁচড়া গ্রামের মোজাহার মন্ডলের ছেলে।
গত শনিবার (৩ ডিসেম্বর) পুলিশ তাকে গ্রেফতার করে। ধর্ষিতার বাবা সব কিছু জানতে পেরে নিজেই বাদী হয়ে ২ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, আসামি মুক্তার মন্ডলের মেয়ে জলি খাতুনের সঙ্গে অন্তঃসত্বা হওয়া মেয়েটি চাচড়া মাধ্যমিক বিদ্যালযে ৮ম শ্রেনীতে লেখা পড়া করে। গত ২৩ আগস্ট সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মেয়েটি মুক্তারের মেয়ে জলির সঙ্গে তাদের বাড়িতে যায়।
এসময় মুক্তার মন্ডল কৌশলে তার নিজের মেয়ে জলিকে একই গ্রামের নানার বাড়িতে পাঠিয়ে দেয়। জলির জন্য অপেক্ষায় থাকা মেয়েটিকে ঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে মুক্তার মন্ডল তাকে ধর্ষণ করে। ধর্ষিত মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি প্রায় তিন মাসের অন্তঃসত্তা।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস জানান, থানায় মামলা হওয়ার পর শনিবার আসামি মুক্তার মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed