প্রবাসীদের নিয়ে যাত্রা শুরু করলো ‘প্রবাসের নিউজ’
বৈশাখী নিউজ ডেস্ক : মহান বিজয়ের মাসের প্রথম দিনে প্রবাসিদের অধিকার নিয়ে কথা বলার অঙ্গিকারে যাত্রা করলো প্রবাসের নিউজ। ১ ডিসেম্বর সিলেট প্রেসক্লাবে আনুষ্ঠানিক যাত্রা করে। কেক কেটে শুভ সূচনা করেন জাতিসংঘের সাবেক বাংলাদেশ প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশীদের অহংকার ড. এ কে আব্দুল মোমেন।
অনাষ্টুনানিক আলোচনায় প্রবাসির সমস্যা আর সম্ভাবনা নিয়ে আড্ডায় মেতে ওঠেন মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসের নিউজ টিম। দেশের অনেক নামকরা সাংবাদিক এখঞ্জ অনাবাসি হয়ে গেছেন সে বিষয়ে উঠে আসে আলোচনায়। তখন রেডি ছিলো, কেক আর অনুষ্ঠানের ব্যানার।
সিলেটনিউজ টুয়েন্টি ফোর সম্পাদক খালেদ আহমদ এর সঞ্চালনায় প্রবাসের নিউজ এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসের নিউজ এর নির্বাহি সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান। তিনি প্রবাসের নিউজ সম্পাদক গোলাম সাদত জুয়েলের পক্ষ থেকেও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রবাসে লেখাপড়ার কথা বলেন প্রবাসি বাংলাদেশী ছাত্র আমেরিকা অভিবাসি সায়েম সিদ্দিকী।
তিনি যুক্তরাজ্য থেকে আমেরিকা গিয়ে কিভাবে পড়াশোনা করছেন, এতে তার সমস্যা আর বিশ্বের নানাদেশের সাথে তাল মিলাতে বাংলাদেশী ছাত্রদের সুনাম এবং সমস্যার কথা তোলে ধরেন।
ছড়াকার খান অপুর কোরান তেলাওয়াতের মধ্য হওয়া বর্ণিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন, যুক্তরাজ্যের চ্যানেল এস এর স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল মালিক জাকা এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন বলেন- প্রবাসিরা দেশের চাকা সচল রাখছেন । তাদের সুখ দুখের কথা এমনকি জীবনসন্ধানী লক্ষ্য নিয়ে প্রবাসের নিউজ যাত্রা করছে বলে আমি তাদের সাধুবাদ জানাই। আমাদের মহান মুক্তিযুদ্ধেও প্রবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তাই তাদের সে সব অজানা অধ্যায় প্রবাসের নিউজ এর মাধ্যমে পাঠক পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসের নিউজ শুধু সংবাদ পরিবেশন করবে না বরং অসহায় প্রবাসির পাশে দাঁড়াবে। এরই অংশ হিসেবে বিলেতের গ্রাম বইয়ের লেখক প্রয়াত আব্দুর রহমানের পরিবারকে প্রবাসের নিউজ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্মানি চেক তুলে দেন প্রধান অতিথি। আব্দুর রহমানের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন প্রেসক্লাব সম্পাদক আব্দুর রশিদ রেনু।
বর্ণিল এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বাসস প্রতিনিধি সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, দৈনিক কাজিরবাজারের নির্বাহি সম্পাদক সুজাত আলী, দৈনিক সিলেট বাণীর সাব এডিটর চৌধুরি দেলয়ার হোসেন জিলন, গোলামগঞ্জ বিয়ানীবাজার সংবাদ এর ফয়ছল আলম, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, মানবসেহা এসোসিয়েশন সভাপতি খালেদ আহমদ হাসান, দুবাই প্রবাসি তুষার মুহিব, রুহুল আমিন, বিপ্র দাস বিশু বিক্রম, সাংবাদিক সুয়েজ হোসেন, সোইয়দ মাসুম আহমদ, রায়হান চৌধুরি, আবুল হোসেন, জাবেদ সিরাজ প্রমুখ।
পরে প্রবাস নিউজ সম্পাদক গোলাম সাদত জুয়েলের আমেরিকার অভিবাসন বিষয়ক গবেষণাধর্মী বই প্রধান অতিথির হাতে তোলে দেওয়া হয় ।
প্রবাসের নিউজ ডটকম এর সম্পাদক গোলাম সাদত জুয়েল জানান, এই নিউজপোর্টাল কোন সাধারণ অনলাইন নিউজপোর্টাল নয় । এটা প্রবাসীদের একটি প্লাটফর্ম। ১৫০টি দেশের ২৫০টি শহরে ছিটিয়ে থাকা প্রবাসীদের কথা উঠে আসবে এই নিউজ পোর্টালে । প্রবাসের নিউজ ডট কমের মাধ্যমে সারা দেশের দুস্ত প্রবাসীদের নানা ধরনের আর্থিক অনুদান প্রদান করা হবে ।
Related News
বৃদ্ধাশ্রম খুলে ৬ কোটি ৪ লাখ ডলার জালিয়াতি, বাংলাদেশি নারীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (প্রায় সাড়ে ৬ কোটি)Read More
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান।Read More



Comments are Closed