Main Menu

মরমী কবি হাসন রাজা তার সৃষ্টিকর্মের মাঝে বেঁচে থাকবেন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মরমী কবি হাসন রাজা তার সৃষ্টিকর্মের মাঝে বেঁচে থাকবেন। মরমী গানের ছক বাধা বিষয় ধারাকে অনুসরণ করেই তিনি গান রচনা করেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা ও পরকাল ভাবনা তার গানে ফুটে উঠেছে। হাসন রাজা আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
মরমি কবি হাসন রাজার ৯৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) আতাউর রহমান পীর একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন। আলোচনায় অংশ নেন, গল্পকার সেলিম আউয়াল, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কবি বিমল কর, কবি মো: আব্দুল হক ও প্রভাষক ছড়াকার শাহ মিজান।
সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় কবি কানিজ আমেনা কুদ্দুস’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, নাঈমা চৌধুরী, আমেনা শহিদ চৌধুরী মান্না, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, রাজ্জাক রাজু, আব্দুল বাছিত প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন গীতিকার বাহাউদ্দিন বাহার।

Share





Related News

Comments are Closed