Main Menu

সুনামগঞ্জের নৌ-পথে চাঁদাবাজি প্রতিরোধে বসছে নৌ-পুলিশ ফাঁড়ি

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের বিভিন্ন নৌ-পথে বালি পাথর, কয়লা-চুনাপাথর পরিবাহী ইঞ্জিন চালিত ট্রলার, বলগেট, কার্গো থেকে চাঁদা আদায় বন্ধ ও চাঁদাবাজি প্রতিরোধে এবার নৌ-পথেই বসছে নৌ-পুলিশ ফাঁড়ি।’ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের নির্দেশে ইতিমধ্যে বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি সুনামগঞ্জের নৌ-পথে চাঁদা আদায়ের ষ্পটগুলো পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশার নৌ-পথে জাহাজ, কার্গো, বাল্কহেড,বলগেট স্টীল বডি ইঞ্জিন চালিত ট্রলারে দেশের বিভিন্ন ইট-ভাটা, সিমেন্ট ফ্যাক্টরী, ও নির্মাণ শিল্পের জন্য বালি-পাথর, কয়লা-চুনাপাথর পরিবহনকালীন সময়ে নামে বেনামে স্থানীয় কিছু জনপ্রতিনিধি, পুলিশের কিছু অসৎ কর্তাব্যক্তি ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বছরের পর বছর ধরে বেপেরোয়া চাঁদাবাজির প্রেক্ষিতে নৌ-শ্রমিক ও মালিকদের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের নীতি নির্দারনী পর্যায়ে এ বিষয়টি নজরে আসে। এ নিয়ে নৌ-শ্রমিকরা ধর্মঘট ও নৌ পথে অবরোধ কর্মসুচী এমনকি প্রতিবাদ সমাবেশও করেছেন।
সম্প্রতি সময়ে বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলাম তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা উপজেলার নৌ-রুটে চাঁদাবাজির একাাধিক স্পট পরিদর্শন করার পর নৌ-পুলিশের অবস্থানের জন্য দু’টি নৌ –পুলিশ ফাঁড়ি স্থাপনের স্থান নির্দারণ করেছেন। পরিদর্শন কালে জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যম কর্মী সহ নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ কমিশনার মো. আবদুল মান্নান পিপিএম, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মো.আশরাফ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জামালগঞ্জ থানাধীন সুরমা, বৌলাই নদীর মিলনস্থল ও ধর্মপাশা থানাধীন জয়শ্রী সানবাড়ী চাদাবাজীর ক্রাইম জোন দুটির জন্য আলাদা নির্ধারিত নৌ-পুলিশ ফাঁড়ি খুব শীঘ্রই স্থাপন করা হচ্ছে। জামালগঞ্জের লালপুর গ্রামের নদীর ওপাড়ে হোসেনপুর গ্রামের এশটি বেসরকারি এনজিও সংস্থার পরিত্যক্ত বিদ্যালয়ের ভবন ও ধর্মপাশার জয়শী ইউনিয়নের পরিত্যাক্ত খাদ্য গুদামের ক্যা›টিনে নির্ধারিত দ’ুটি নৌ-পুলিশ ফাঁড়ি অনুমোদনের জন্য দু-থানার ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে। নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলাম রবিবার এ প্রতিবেদকের সাথে আলাপকালে নৌ-পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত জামালগঞ্জ ও ধর্মপাশার নৌ-পথে দু’টি ফাঁড়ি স্থাপন করার পর পর্যায় ক্রমে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার নৌ-পথেও পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।’

Share





Related News

Comments are Closed