সিলেট জেলা পরিষদে আ’লীগের প্রার্থী লুৎফুর রহমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোয়ন বোর্ডের সভায় লুৎফুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। লুৎফুর রহমান সিলেটের জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বোর্ডের ১৯ সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত ছিলেন।
সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান এডভোকেট লুৎফুর রহমান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের সিংহভাগ সময়েই বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে তিনি রাজনীতিতে পদার্পণ করেন, ১৯৬৬ সালে ভাষা আন্দোলনের সামনের কাতারের সৈনিক ছিলেন, ১৯৭০ ও ১৯৭২ সালে তিনি যথাক্রমে জাতীয় পরিষদের এমপিএ ও এমসিএ নির্বাচিত হোন। সিলেট জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি এড. লুৎফুর রহমান ইতি পুর্বে সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। সাধারণ ভোটারদের এখানে ভোট দেয়ার সুযোগ নেই।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed