সিলেটে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর দাসপাড়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। সিলেট-জাফলং সড়কের দাসপাড়ায় রোববার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আব্দুল মুহিতকে (৩০) ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল মুহিত সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ছৈলা গ্রামের চেরাগ আলীর পুত্র।
জানা যায়, হরিপুর থেকে সিলেট আসার পথে সিএনজি অটোরিক্সা (নম্বর সিলেট থ ১১-৯৭৬৪) এর সাথে জাফলংমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে ট্রাকের নম্বর জানা যায়নি।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed