শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন কিছু এলাকায় জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে সেসব এলাকা, সেগুলো হচ্ছে দক্ষিন সুরমার খোজারখলা টেকনিক্যাল রোড, স্টেশন রোড, ভার্থখলা, টার্মিনাল, কদমতলী ঝালোপাড়া, সিলেট বাইপাস, জালালপুর বিসিক এলাকা, আলমপুর ও তদসংলগ্ন এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছেন, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed