Main Menu

সিকৃবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনসহ মোট ৯টি কেন্দ্রে সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি জালিয়াতি ও প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেকক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও ছিল।
ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সিকৃবির ৩৭৪টি আসনের বিপরীতে মোট ১১ হাজার ৪শত ৯৬ জন পরীক্ষার্থী আবেদন করেছিলো। এবছর প্রতি আসনে প্রায় ৩১জন পরীক্ষার্থী অংশ নেয়।

Share





Related News

Comments are Closed