Main Menu

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আহত, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছাত্রলীগ আসাদ সমর্থিত তুষার গ্রুপের সশস্ত্র হামলায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্র ইস্কান আহমদ গুরুতর আহত হয়েছেন। ইস্কান প্রতিদ্বন্ধি ছাত্রলীগ পিযুষ সমর্থিত গ্রুপের কর্মী। বৃহস্পতিবার বেলা ২টায় ভার্সিটি গেইটে অতর্কিত এ হামলা চালানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ছাত্রলীগের ৬ সন্ত্রাসীকে আটক করেছে বলে প্রত্যদর্শীরা জানান। পরে ছাত্রলীগ সন্ত্রাসী শাহ আলীকে রেখে অন্যদের ছেড়ে দেয় পুলিশ।
জানা যায়, ইস্কান ক্লাস শেষে বাসায় ফেরার পথে ভার্সিটি গেইটে ছাত্রলীগ নেতা হুসাইন মোহাম্মদ সাগরের নেতৃত্বে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী ছাত্রলীগ পিযুষ সমর্থিত গ্র“পের কর্মী ইস্কানকে উপয়ৃুপরি চুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শামীমাবাদ এলাকা থেকে ঘটনায় জড়িত আসাদ সমর্থিত ছাত্রলীগ সন্ত্রাসী শাহ আলীসহ ৬জনকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনায় জড়িত শাহ আলীকে গ্রেফতার করা হয়। তবে অন্যদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি এড়িয়ে যান ওসি সোহেল।

Share





Related News

Comments are Closed