Main Menu

ভারতে আটক রাগীব আলী এখন সিলেট আদালতে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতে আটক শিল্পপতি রাগীব আলীকে সিলেটে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০মিনিটে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর ৫ টা ৫০ মিনিটে রাগীব আলীকে অতিরিক্ত মূখ্য মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে তোলা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জে রাগীব আলীকে আটক করে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আটক করা হয়। পরে বিকাল ৩টার দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে রাগীব আলীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
গত ১০ আগস্ট আলোচিত দুই মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির পরই রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে চলে যান।
গত ১২ নভেম্বর ভারত থেকে দেশে ফেরত আসার সময় মামলার আরেক আসামী রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ। ওইদিন দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Share





Related News

Comments are Closed