Main Menu

শ্রীমঙ্গলে ৩ ট্রাক ভেজাল লবন জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযানে ৩ ট্রাক আয়োডিন বিহীন লবন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন পন্য বিক্রি ও মজুদ করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের পুরানবাজারস্থ পাইকারি মার্কেটে এক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মেসার্স গৃহলক্ষী ভান্ডার, জননী ভান্ডার, জনক এন্টারপ্রাইজ, রিপন ট্রেডাস ও জাহাঙ্গির স্টোরে মোল­া, এসিআইসহ বিভিন্ন ব্রান্ডের নকল লবন পরীক্ষা করা হয়। এসয় লবনে আয়োডিন না থাকায় আয়োডিন বিহীন লবন মজুদ ও বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে ৩ বছরের কারাদন্ড প্রদান করেন। পরে প্রতিষ্ঠনগুলো নগদ টাকা পরিশোধ করেন। এসময় ২৫ কেজি ওজনের ৭৮০ বস্তা ভেজাল লবন বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানা গেছে। শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচাল মোঃ খোরশেদ আলম, বিসিক এর প্রজেক্ট ডিরেক্টর এএইএম হামিদুল হক চৌধুরী আদালত পরিচালনায় সহায়তা করেন।

Share





Related News

Comments are Closed