Main Menu

বিয়ানীবাজারে শিশু হন্তারক পিতা গ্রেফতার, স্ত্রী’র মামলা দায়ের

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের ঘুঙ্গাদিয়া গ্রামে ছয় মাসের কন্যা শিশু হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। শনিবার রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহত শিশু নাজিয়া জান্নাত তাহিয়া’র পিতা উজ্জ্বল হোসেন স্বীকার করেছেন- তিনি নিজেই সন্তানকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কান্নায় অতিষ্ট হয়ে কন্যা শিশু তাহিয়াকে হত্যা করেন জন্মদাতা পিতা উজ্জ্বল হোসেন। এরপর তিনি শিশুর লাশ পুকুরে ফেলে দেন। গত ১৮ নবেম্বর শুক্রবার সকাল ৭টায় লোকজন পুুকুরে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নিহত শিশুর বাবা থানায় এসে অপমৃত্যু মামলা দায়ের করেন। তার কথাবার্তায় অসংঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হলে ১৯ নবেম্বর শনিবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা উজ্জল ও মা রহিমাকে থানা নিয়ে আসে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল বাসার মোহাম¥দ বদরুজ্জামান বলেন, ছয় মাসের এ শিশুর মৃত্যু রহস্য উদঘাটনে আমরা তৎপর ছিলাম।
তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উজ্জ্বল স্বীকার করেন তিনি শিশু কন্যা তাহিয়াকে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের মা থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed