কানাইঘাটে সৌদি প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কানাইঘাটে এক সৌদি প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মঈন উদ্দিন (৪২) উপজেলার ২নং ইউনিয়নের দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত মুজ্জমিল আলীর পুত্র।
জানা যায়, দুপুরে পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। তখন মঈন উদ্দিন ছোট এক শিশুকে দিয়ে মুখ সেইভ করার কথা বলে দোকান থেকে ব্লেড কিনে আনেন। পরে সবার অগোচরে ঘরের পাশে গিয়ে ব্ল্যাড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। এসময় তার গলার শব্দ শুনতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির জানান, এদিন বিকেলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর পূর্বে সৌদ্দি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশের বাড়িতে ফিরে আসেন মঈন উদ্দিন। তার চিকিৎসা চলছিল। তবে সব ধরনের ঔষধ সেবন থেকে তিনি বিরত থাকতেন। এতে করে অস্বাভাবিক আচরন করতেন মঈন উদ্দিন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed