প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে এসএমপি’র নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২৩ নভেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পক্ষ থেকে সিলেট নগরবাসীর জ্ঞাতার্থে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এসএমপি’র কমিশনার প্রেরিত ওই নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর সিলেট সফরের অংশ হিসেবে হযরত শাহজালাল (রহঃ) মাজার, হযরত শাহপরান (রহঃ) মাজার জিয়ারত ও জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ২৩ নভেম্বর সকাল ১০টার পর এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দরের দিকে সকল প্রকার যানবাহন চলাচল সাময়িক নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে। এ সকল সড়ক ব্যবহারকারীদের সকাল ১০টার পূর্বেই তাদের গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা করার জন্য নির্দেশনায় অনুরোধ করা হয়।
নির্দেশনায় আরো বলা হয়, বেলা পৌনে ৩টায় প্রধানমন্ত্রী এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না পৌঁছানো পর্যন্ত এমএজি ওসমানী বিমানবন্দর থেকে সিলেট শহর এবং সিলেট শহর থেকে এমএজি ওসমানী বিমানবন্দর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে। ২৩ নভেম্বর বিভিন্ন সময়ে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত/বন্ধ থাকবে বিধায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদেরকে যৌক্তিক সময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতেও নির্দেশনায় বলা হয়।
সর্বসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed