সিলেট মৃদু ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।
আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সিসমিক সেন্টার থেকে ১৯৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট রিজিওনে-ভারতের করিমগঞ্জের কাছাকাছি।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া একই সময়ে হবিগঞ্জেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
« জামালগঞ্জে ভারতীয় গাঁজা সহ ২জন গ্রেফতার (Previous News)
(Next News) শ্রীমঙ্গলে চুরি-ডাকাতি বৃদ্ধি, জনমনে আতংক »
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed