Main Menu

জামালগঞ্জে ভারতীয় গাঁজা সহ ২জন গ্রেফতার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ভারতীয় গাঁজা সহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মৃত আবদুল করিমের ছেলে রিপন মিয়া ও মৃত রহমত উল্লাহর ছেলে কামরান মিয়া।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা সদরের সন্নিকটে চাঁনপুর ব্রিজের ওপর থেকে এক কেজি ভারতীয় গাঁজা সহ রিপন ও কামরানকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ভারতীয় গাঁজা এনে নিজেদের হেফাজতে রেখে ওই গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রয় করত গ্রেফতাকৃতরা। এ ব্যাপারে থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed