Main Menu

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, পল­ী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক খালেকুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান সুনাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীর মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়। এসময় ওই ইউনিয়নের যুবদলের সভাপতি দলিলুর রহমান দুলুর নেতৃত্বে দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করেন।

এর আগে আখানগর ইউনিয়নের ভেলারহাট ডাঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন সহ একটি সেতুর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

Share





Related News

Comments are Closed