গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত আরো ১জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আহত বাংলাদেশি ফয়জুল মিয়া (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট ওসমানী হাসপাতালের চার তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, ফয়জুল অন্যদের সাথে গরু আনতে ভারতে গিয়েছিলেন বলে তারা তাকে জানিয়েছেন।
এর আগে বুধবার ভোর ৫টার দিকে সীমান্ত পিলার নং ১২৬৮ (এসএল) এর কাছে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে বাচ্চু মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছিল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed