Main Menu

বিশ্বনাথে জুয়াড়িসহ আটক ১০

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে জুয়াড়ি ও পলাতক আসামিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জুয়াড়িরা হলেন-ছাতক থানার দিঘলী চালকপাড় গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, একই থানার শ্যামনগর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে শুকুর আলী, জালালাবাদ থানার মাধবপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে নূর মিয়া। পলাতক আসামিরা হলেন-বিশ্বনাথ থানার ধলিপাটলি গ্রামের আম্বয়র আলীর ছেলে আবদুল মালিক, আবদুল কালাম, আক্কাছ আলী, উপজেলার চানশিরকাপন গ্রামের মৃত মফিজ আলীর ছেলে কদর আলী, খাসজান গ্রামের আইন উদ্দিনের ছেলে কনর আলী, প্রয়াগমহল গ্রামের তেরা মিয়ার ছেলে লায়েক মিয়া, মোনেরগাঁও গ্রামের রিয়াজ আলীর ছেলে শামিম আহমদ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক অভিযান চালিয়ে তিন জুয়াড়ি ও সাত পলাতক আসামিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিএিম বলেন, আটককৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed