সিলেটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য মনোনিত হওয়ায় সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার দুপুরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। পরে সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে দরগাহে যান। জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে শহীদ মিনারের পাশ্বের মঞ্চে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে, বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়নে আয়োজিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed