সিলেটে পল্লী বিদুৎ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকুরি নিয়মিত করণ ও অবৈধভাবে ছাটাই বন্ধ এবং বেতন কর্তনের প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেটের মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদের নেতা কর্মীরা।
বুধবার সকাল ১০ টা থেকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, দাবি আদায়ের জন্য আন্দোলন করার ফলে আমাদের ৪ দিনের বেতন কর্তন করা হয়েছে অবৈধভাবে। কিন্ত আমরা এ চার দিনের পেন্ডিং কাজ করে দিয়েছি। তাছাড়া দেশের কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার ও ম্যাসেনজারদের বেতন কর্তন করা হয়নি। কিন্তু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অতি উৎসাহি হয়ে আমাদের সকল কর্মচারীদের অবহিত না করে গত ২৯ অক্টোবর বেতন কর্তন’র অবৈধ আদেশ প্রদান করেন। কিন্তু অদ্যাবধি বিষয়টি পত্রদ্বারা আমাদেরকে অবহিত করা হয়নি। ইতি পূর্বে গত জুন মাসে বেতন বাড়ানোর দাবিতে সমিতির সকল কর্মকর্তারা কর্ম বিরতি পালন করলেও তাদের কারো বেতন কর্তন করা হয়নি। কিন্তু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শুধু মিটার রিডার ও ম্যাসেনজারদের বেতন কর্তন করেছেন। যা অত্যন্ত দুঃখজনক। তাই অনতি বিলম্বে যদি সিনিয়র জিএম এ ধরণের হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করেন। তাহলে আগামীতে কর্ম বিরতিসহ আরো কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদের নেতা আ: খালেক,মহাসিন তালুকদার, জয় কামাল, কুতুব উদ্দিন,কবির আহমদ,মিজান,রাজ্জাক, রাজিব সহ প্রমূখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed