গোলাপগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেট, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাত দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইল গ্রামের আবুল বশর মোহাম্মদ সদর উল্লাহ চৌধুরীর বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার ওসি একে এম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাপগঞ্জ থানার ওসি শিবলী জানান ডাকাতদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed