সিলেটে বিয়ে ও সন্তানের স্বীকৃতি চায় জুলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিয়ে ও সন্তানের স্বীকৃতি চায় এক পরকীয়া প্রেমিকা। এ দাবিতে ওই মহিলা বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের ৩ সন্তানের জননী জুলি বেগম জানান, স্বামী দেলোয়ার হোসেনের সাথে প্রায়ই তার দাম্পত্য কলহ লেগেই থাকতো। তা মিমাংসা করে দিতে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এলাকার মেম্বার সেলিম আহমদ। সালিশ মিমাংসা ও আসা-যাওয়ার সুবাদে এক পর্যায়ে সেলিম মেম্বার জুলি’র উপর আসক্ত হয়ে পড়েন এবং বিয়ের প্রলোভনে তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলেন। এ কারনে প্রায় দেড়বছর পূর্বে জুলিকে ত্যাগ করে (মৌখিক তালাক দিয়ে) চলে যায় স্বামী দেলোয়ার। তখন থেকে সেলিম মেম্বার জুলিকে নিয়ে তাজপুরে বাসাভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। পরে মৌখিকভাবে তাকে বিয়ে করে ঘরবাস শুরু করলে জুলির গর্ভে চলে আসে মেম্বার সেলিমের ঔরসজাত সন্তান। জুলি তাকে আইনত বিয়ে করার জন্য চাপ দিলে সেলিম মেম্বার আজ করবে কাল করবে বলে সময় ক্ষেপন করতে থাকেন। এরই মধ্যে গত ২২ সেপ্টেম্বর জুলি বেগম সেলিম মেম্বারের ঔরসজাত একটি কন্যা সন্তান প্রসব কর্ ে। তাকে অব্গত করে আইনত বিয়ে রেজিষ্ট্রি করার জন্য চাপ দেয়। কিন্তু সেলিম তাকে বিয়ে না করে ১৪ অক্টোবর আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলে নেন। খবর পেয়ে জুলি থানা পুলিশের দ্বারস্থ হলে থানা পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে আর্থিক জরিমানার মাধ্যমে বিষয়টি শেষ করে নেয়ার কথা বলে। কিন্তু জুলি তা প্রত্যাখ্যান করে সেলিমের সাথে তার আইনত বিয়ে ও নবাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চায়। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিতে রাজি হয়নি বলে অভিযোগ করেন জুলি।
জুলি বেগম সেলিম মেম্বারের সাথে তার বিয়ে ও সন্তানের স্বীকৃতি চেয়ে এখন পুলিশসহ সমাজপতিদের দ্বারে-দ্বারে ঘুরছেন। জুলি বেগম তার পরকীয়া প্রেমিক সেলিম মেম্বারের কাছ থেকে বিয়ে ও সন্তানের স্বীকৃতি আদায়ে সমাজসহ বর্তমান সরকার কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed