টিকেট না পেয়ে সিলেটে স্টেশন কর্মকর্তাদের মারপিট, ট্রেন অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: টিকেট না পাওয়াকে কেন্দ্র করে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার ও স্টেশন মাস্টারকে মারপিট করেছে যাত্রীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রেলপথ ঘেরাও করে। এতে করে চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলস্টেশনে আটকা পড়ে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
তবে, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হন্তক্ষেপ এবং চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে ট্রেন যোগাযােগ স্বাভাবিক হয়।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রাত সোয়া ৯টার দিকে চট্টগামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের টিকেট না পেয়ে কর্মকর্তাদের মারপিট করে কয়েকজন যাত্রী। এতে আহত হন স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক, স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান, সহকারী স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল। তাদের রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ কারণে বিক্ষুব্ধ হয়ে উঠে রেলওয়ের শ্রমিকরা। তারা চট্টগ্রামগামী উদয়ন ও ঢাকাগামী উপবনে এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। ফলে এ দু’টি ট্রেন যথা সময়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed