Main Menu

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের দাবিতে অনির্দিস্টকালের কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।

মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ জেলা শাখা এ কর্মসুচি পালন করে।
কর্মসুচির শুরুতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা কর্মবিরতি রেখে ঝিনাইদহ-চুয়্ডাাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকে এসে শেষ হয়।

পরে তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ, সংগঠনের নেতা দিপক কুমার বিশ্বাস, দেলোয়ার হোসেন সহ ৬ উপজেলার নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

এসময় বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা।

Share





Related News

Comments are Closed