ফেসবুকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। সোমবার (২৪ অক্টোবর) ঝিনাইদহের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রী পূজা মজুমদার ঝিনাইদহ শহরের বিপুল কুমার মজুমদারের মেয়ে এবং জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পূজা মজুমদারকে কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বখাটে লিটু। এছাড়া ফেসবুকেও বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। একপর্যায়ে সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত সোমবার সন্ধ্যায় লিটু বাসায় এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বখাটে যুবককে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed