সিলেটে ৬ দফা দাবিতে শ্রমিক সমাবেশ, যান চলাচলে বাধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ, সড়কে পুলিশের হয়রানীসহ ছয় দফা দাবিতে নগরীর প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে সমাবেশ ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাছাড়া বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা। ফলে দূর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
এ ব্যাপারে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ বলেন, হাইকোর্টের রায় অমান্য করে ব্যাটারী চালিত অটোরিক্সা রাস্তায় চালানো হচ্ছে। তাছাড়া পদে পদে পুলিশের হয়রানীর শিকার হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এসব বিষয়সহ ছয়দফা দাবিতে আমরা সমাবেশ করছি। সমাবেশে উপস্থিত হতে শ্রমিকরা গাড়ি বন্ধ রেখেছেন বলে জানান তিনি।
এদিকে, বুধবার সকাল থেকে সিলেটের বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছেন সাধারন যাত্রীরা।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed