ওসমানীনগরে দুই পুত্র হন্তারক পিতা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই শিশুপুত্র হত্যায় অভিযুক্ত বাবা ছাতির আলীকে (৩৬) আটক করেছে পুলিশ।
উপজেলার নাজিরবাজার এলাকার চিন্তামনি গ্রামের মন্তাজ উল্যার বাড়ি থেকে বুধবার সকাল ৬টার দিকে এলাকাবাসী তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে।
সিলেট জেলা পুলিশের কনফারেন্স হলে সকাল সোয়া ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামাম জানান, গত সোমবার (২৪ অক্টোবর) দুপুরে শিশু রুজেল (১১) ও মাছুমের (৭) বাবা ছাতির আলী যন্ত্রপাতিসহ মাছ ধরার উদ্দেশে ছেলেদের নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পার্শ্ববর্তী ডোবায় লাশ দেখতে পান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক ছিলেন।
পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে সে (ছাতির আলী) জানায়, তার মাথায় সমস্যা আছে। সে একাই ছেলে দুটোকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।
ওসমানীনগরের দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে গত সোমবার নৃশংসভাবে খুন হওয়া দুই শিশুর দাফন মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। চিন্তামনি গ্রামের কবরস্থানে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed