তাহিরপুরে ১টি সেতুর অভাবে শতাধিক গ্রামবাসীর দুর্ভোগ
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে এক সময়ের বিআইডিসি (বড়) সড়কে একটি সেতু নির্মিত না হওয়ায় টানা ৩৫ বছর ধরে শতাধিক গ্রামের লোকজন এ সড়কে যাতায়াত করতে গিয়ে নানা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলার বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়নের সীমানার মাঝখান দিয়ে প্রবাহিত কেন্দুয়া নদীর বোরোখাড়া-কাউকান্দি খেয়াঘাটে জনগুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণের জন্য গত ৩৫ বছর ধরে শতাধিক গ্রামের লোকজন দাবি জানিয়ে আসলেও এলজিইডি সেই দাবির দিকে আজো মুখ তুলে তাকায়নি।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে জানা যায়, পাকিস্তান আমলে মহকুমা শহর বর্তমানে জেলা শহর সুনামগঞ্জের আঞ্চলিক সড়কের ওপর দিয়ে তাহিরপুর থানার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার সাথে সংযোগ সড়ক নির্মানের মধ্য দিয়ে ছাতকের তৎকালীন আসাম-বাংলা সিমেন্ট ফ্যাক্টরীর কাঁচামাল চুনাপাথর পরিবহন ও যাতায়াতের জন্য বিআইডিসি নামে পরিচিতি এ (বড়) সড়কটি নির্মাণ করা হয়েছিলো। সময়ের ব্যবধানে প্রায় ৩৫ বছর পূর্বে সড়কের একটি অংশ পাহাড়ি ঢলে ভেঙ্গে গিয়ে কেন্দুয়া নদীর সাথে মিশে যায়। আর এখান থেকেই এ সড়ক ব্যবহারকারী উপজেলার বাদাঘাট, বড়দল উওর বড়দল দক্ষিণ, শ্রীপুর উওর ইউনিয়ন সহ ৪টি ইউনিয়নের শতাধিক গ্রামের লোকজনের যাতায়াতে গণদুভোর্গ সৃষ্টি হয়।’
উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বলেন, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট হয়ে কাউকান্দি বাজার, বালিয়াঘাট নতুন বাজার, পুরাতন ডাম্পের বাজার, শ্রীপুর বাজার বাজারে যাতায়াতকারী, বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি বাজারের পাশে অবস্থিত কাউকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউকান্দি মাদ্রাসা, কাউকান্দি উচ্চ বিদ্যালয়, কাউকান্দি মা ও শিশু কল্যাণ কেন্দ্র চিকিৎসা সেবা নিতে আসা লোকজন, বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া মাদ্রাসা, বোরোখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট ইউনিয়নের বিশেষ করে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়ের যাতায়াতকারী হাজারো শিক্ষার্থীকে এবং বাদাঘাট বাজার ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের কেন্দুয়া নদীর ওপর বোরোখাড়া-কাউকান্দি খেয়াঘাট পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত সময় ব্যায় এবং গণভোগান্তির শিকার হতে হচ্ছে।’ তিনি আরো বলেন , জনগণের ৩৫ বছরের ভোগান্তি দুরীকরণে আমি জনপ্রতিনিধি হিসাবে একাধিকবার উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিকট সেতুটি নির্মাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেছি, কিন্তু এলজিইডির দায়িত্বশীলরা এ সেতু নির্মাণের ব্যাপারে আজো মুখ তুলে তাকানোর সময় পাননি।’
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী বলেন, শিক্ষার্থীদের দুভোর্গ ছাড়াও বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট হয়ে সুনামগঞ্জ শহরে যাতায়াতকারী সাধারন লোকজন কম ভোগান্তি পোহাচ্ছেন না।’
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম বলেন, আশে পাশের শতাধিক গ্রামের লোকজন প্রতিনিয়ত এ সেতুর অভাবে যাতায়াত করতে গিয়ে গনহয়রানীর শিকার হচ্ছেন।’ তিনি আরো বলেন, অনেক সময় শ্রীপুর থেকে সীমান্ত সড়ক ট্যাকেরঘাট দিয়ে প্রায় ২০ থেকে ২৫ কি:মি: সড়ক ঘুরে বাদাঘাট যেতে হয়, আর এ কারনে বাণিজ্যিক সকেন্দ্র বাদাঘাটে যাতায়াত করতে গিয়ে ভাটি অঞ্চলের লোকজন দিনে দিনে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’
বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী কাউকান্দি গ্রামের পারভেজ আহমেদ, মোনায়েম হক মুরাদ, কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাহার বলেন, এখানে সেতু না থাকায় বর্ষার সময় ঝুঁকি নিয়ে আমাদেরকে খেয়া বা ফেরী নৌকায় করে পারাপার হতে হয়, আমরা হেমন্তের সময় কাউকান্দি বাজারের পুর্ব -উত্তর দিকে আধা কিলোমিটার হাঁটার (ছোট) সড়ক পাড় হয়ে বড় সড়কে উঠতে গিয়ে ৪টি ভাঙ্গা স্থানে ৪টি বাঁশের ছাঁটাই’র অস্থায়ী সাঁকোর জন্য জনপ্রতি ৫ টাকা ও প্রতিটি মোটর সাইকেলের জন্য ১০ টাকা করে টোল দিতে হয়।’
তাহিরপুর উপজেলা প্রকৌশল দপ্তরের উপজেলা প্রকৌশলী শাহ মো. আবদুল ওয়াদুদ এ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, এক সময় এটি বিআইডিসি সড়ক হিসাবে পরিচিতি ছিল, বর্তমাানে এ সড়কটি আনোয়ারপুর-বাদাঘাট-কাউকান্দি-ট্যাকেরঘাট সড়ক হিসাবে এলজিইডি চিহ্নিত করেছে।’ তিনি আরো বলেন, বড়দল উত্তর- বড়দল দক্ষিণ ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত কেন্দুয়া নদীর বোরোখাড়া-কাউকান্দির খোয়াঘাটটি আমি শ্রীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে এর গুরুত্ব বিবেচনা করে জরুরী ভিক্তিত্বে এখানে একটি সেতু নির্মার্ণের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব।’
Related News
শান্তিগঞ্জে ফোর লেনের কাজ বন্ধ, ধুলায় বিপর্যস্ত জনজীবন
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার অংশ চারRead More
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More



Comments are Closed