খাদিজা হত্যাচেস্টাকারী বদরুলকে আদালতে হাজির
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে। রোববার দুপুরে মামলার ধার্য্য তারিখে সিলেট মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত ৫ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় শাহপরাণ থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার উদ্দেশ্যে খাদিজাকে চাপাতি দিয়ে কোপায় বলে দায় স্বীকার করে নেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।
এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed