সাংবাদিক মারধরের ঘটনায় শাল্লার ইউএনওকে প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : সাংবাদিক মারধরের ঘটনায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরামকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার আদেশ দেন।
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদ এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার আসিফ বিন ইকরামকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন সুনামগঞ্জের সাংবাদিকরা। এই মানববন্ধন থেকে সাত দিনের মধ্যে ইউএনওকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইউএনও আসিফ বিন ইকরামের নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি সুনামগঞ্জের সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে গত ২৫ সেপ্টেম্বর শাল্লায় এক সাংবাদিককে মারধর করেন।
উল্লেখ্য, সিলেটের কোম্পানীগঞ্জে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা ঘুষ নেয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার সুত্র ধরে এ এইচ এম আসিফ বিন ইকরামের ইনক্রিমেন্ট সহ সকল পদোন্নতি স্থগিত করা হয়।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed