Main Menu

সিলেটে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্য আটক করা হয়েছে। ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আলী আমজাদ এর নেতৃত্বে একটি টহল দল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট নগরীর আখালিয়াস্থ বিজিবি ইউনিটের ৩নং গেইটের সামনে সুনামগঞ্জ হতে সিলেটগামী ২টি মিনি ট্রাকের গতিরোধ ও তল­াশী করে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল হরলিক্স, ল্যাকটোজেন, ট্যাংক, ডেইরী মিল্ক এবং কিট-কাট বিস্কুট ইত্যাদি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ২১ হাজার ৮শ ৮০ টাকা। জব্দকৃত মালামাল কাষ্টম্্স এ জমা দেয়ার কার্যক্রম চলছে বলে জানিযেছে ৪১ বিজিবি’র সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম। ।

 

Share





Related News

Comments are Closed