সাড়ে ৩ হাজার টাকায় বিমানে মিয়ানমার ভ্রমণ
পর্যটন ডেস্ক: মাসিক কিস্তিতে মিয়ানমারের ইয়াঙ্গুন ভ্রমণের বিশেষ সুবিধা দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সর্বনিম্ন ৩,৭১১ টাকা যাত্রীদের এ সুবিধা দিতে বেসরকারি কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার।
জানা গেছে, নভোএয়ার ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক ও মেঘনা ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। শিগগিরই আরো কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি করবে নভোএয়ার।

চুক্তি অনুযায়ী, এ আটটি ব্যাংকের গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে নভোএয়ার-এ ইয়াঙ্গুনের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়াও মিয়ানমার ভ্রমণের জন্য প্যাকেজ ও ভিসা সুবিধাও দিচ্ছে নভোএয়ার।
নভোএয়ার ইয়াঙ্গুনে প্রতি সপ্তাহে রোববার, মঙ্গলবার ও শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে যায়।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed