Main Menu

শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার পেলেন সাংবাদিক বিন্দু তালুকদার

সুনামগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর প্রকল্পের কাজের উপর প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেলেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এলজিএসপি-২ এর কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও এলজিএসপি-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিক বিন্দু তালুকদারের হাতে পুরস্কারের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তোলে দেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউপি) ও এলজিএসপি-২ এর ফোকাল পয়েন্ট এনামুল কাদের খানের সভাপতিত্বে ও এলজিএসপি-২ এর তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইন প্রকল্পের টিম লিডার এম খায়রুল কবীরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলজিএসপি-২ এর প্রশাসন, অর্থ ও ক্রয় বিভাগের উপ প্রকল্প পরিচালক মো. ইয়াহ্-ইয়া ভূইয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পায়কট বাংলাদেশ এর পরিচালক আবু ইউসুফ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ (মাঠ প্রশাসন) এর উপ প্রকল্প পরিচালক মো. শফি উল হক। পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠানে সাংবাদিক বিন্দু তালুকদারসহ সকল পুরস্কার বিজয়ী সাংবাদিকদের পরিচিতি তোলে ধরা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ দৈনিক সুনামগঞ্জের খবরে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন নিয়ে ‘হাসপাতালে অকন মমবাত্তি ও হারিকেন লাগে না’ শিরোনামে বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রকাশিত ওই প্রতিবেদনটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর বাস্তবায়নাধিন তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘পায়াক্ট বাংলাদেশ’ ওই প্রতিবেদনটিকে শ্রেষ্ঠ প্রতিবেদন হিসাবে মনোনীত করে এবং ‘পায়াকট বাংলাদেশ’ এর ৬টি শ্রেষ্ঠ প্রতিবেদনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে।
সাংবাদিক বিন্দু তালুকদার শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কৃত হওয়ায় সুনামগঞ্জ প্রেসক্লঅবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সহ-সভাপতি পঙ্কজ কান্তি দে, সাধারন সম্পাদক লতিফুর রহমান রাজ, যুগ্ন সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক, যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ সহ জেলার গণমাধ্যম কর্মী ও সুশষীল সমাজের নেতৃবৃন্ধ তাকে অভিনন্নদন জানিয়েছেন।
সাংবাদিক বিন্দু তালুকদার দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক আমাদের সময় ও সিলেটের আঞ্চলিক দৈনিক যুগভেরী পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

Share





Related News

Comments are Closed