সিলেটে সিটি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রবাসী গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে সিটি ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকালে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিটি ব্যাংক লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক (বর্তমানে চাকুরিচ্যুত) মো. মুজিবুর রহমান (৫৮), সাবেক ক্যাশ ইনচার্জ মো. গিয়াস উদ্দিন (৪৮) ও সাবেক কাস্টমার সার্ভিস অফিসার ও বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাজ্জাদুর রহমান (৩৮)।
দুদক সুত্রে জানা যায়, সিটি ব্যাংকের জিন্দাবাজার শাখার ৭ কর্মকর্তার যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আখলাক মিয়ার নামে করা ৭০ লাখ টাকার এফডিআর থেকে তার অজান্তে প্রায় ২০ লাখ টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন।
বুধবার এ ঘটনার অনুসন্ধানে রেকর্ডপত্র ও সাক্ষ্য প্রমাণে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সিলেট কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয় (মামলা নং-৩৪)। মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেভা হাওলাদার তাদের গ্রেফতার করেন।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed