Main Menu

জিঞ্জির শাহ (রহ.)’র বার্ষিক ওরশ শুক্রবার শুরু

দক্ষিন সুরমা প্রতিনিধি: পীর-এ কামেল হযরত নাজির হোসেন ফকির ওরফে জিঞ্জির শাহ (রহ.)-এর ২দিনব্যাপি বার্ষিক ওরশ মাহফিল আগামীকাল (৩০ সেপ্টেম্বর) শুক্রবার থেকে শুরু হচ্ছে। ১লা অক্টোবর শনিবার ভোরে আখেরী মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের পুরাতন স্টেশন রোডস্থ মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, রওজা গোসল, গিলাপ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমূলক গানের আসর, জিকির-আজকার, আখেরী মোনাজাত ও তবরক বিতরণ।
কর্মসূচি সমুহে অংশগ্রহণ করে অশেষ ফয়েজ-রহমত হাসিলের জন্য জিঞ্জির শাহ (রহঃ)-এর মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দের প্রতি মাজারের মোতওয়াল্লি মোঃ নুর হোসেন এবং প্রচার কমিটির আহবায়ক মোঃ জমির হোসেন আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed