এক বছরেও ভারত ছাড়েনি বাংলাদেশী বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: গত বছরের ৭ আগস্ট বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান ভারতের ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে (স্বামী বিবেকানন্দ বিমানবন্দর) অবতরণ করে।
জরুরি অবতরণের এক বছরের পার হয়ে গেলেও এখনো বিমানটি ভারতীয় ওই বিমানবন্দরে জায়গা দখল করে রয়েছে। এটি ফেরত নেওয়ার জন্য বেশ কয়েকদফা বাংলাদেশ বিমানকে চিঠি দিয়েছে এয়ার অথরিটি ইন্ডিয়া (এএআই)। তাতেও টনক নড়েনি বাংলাদেশের। বিমানটি ফেরত নেওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
রায়পুর বিমানবন্দরের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমাদের বিমানবন্দরটি খুবই ছোট। এখানে আন্তর্জাতিক ফ্লাইটের কোনও সুযোগ সুবিধা নেই। জরুরি অবতরণের আগে আমরা বলেছিলাম নাগপুর বা কলকাতায় ল্যান্ড করতে। কিন্তু বিমানের ইঞ্জনি বিকল হয়ে যাওয়ার কথা শুনে আমরা রানওয়ে পরিষ্কার করে দেই।
বিমানবন্দরের পরিচালক সন্তোষ ধোকে জানান, গত এক বছরে বাংলাদেশ কর্তৃপক্ষকে ১২টি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে গত ৩০ আগস্ট একবারই জবাব পেয়েছেন তারা। যাতে বলা হয়েছে আগামী দুই-তিনমাসের মধ্যে এ সমস্যার সমাধান হতে পারে।
উল্লেখ্য গত বছরের ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটি ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। হঠাৎ সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রায়পুরে জরুরি অবতরণ করতে হয়েছে।
Related News
ষষ্ঠীতে উমা আসার রঙিন আয়োজন
বিশেষ সংবাদদাতা: বাংলার আকাশে শরতের শুভ্র কাশফুল আর মৃদুমন্দ বাতাসের ছোঁয়া মানেই দুর্গাপূজার আগমনী বার্তা।Read More
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এলো কীভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সবRead More



Comments are Closed