ডেস্কটপ ভার্সনেও আসছে ফেসবুক লাইভ!
তথ্য প্রযুক্তি ডেস্ক: ফেসবুক লাইভ ফিচারটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে যথেষ্ট সাড়া ফেলেছে। যখন তখন ফেসবুক বন্ধুরা চলে আসছেন লাইভে। বিষয়টি নিয়ে ভালো-খারাপের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ফিচারটির সুফল ভোগে তৎপর সবাই।
এতোদিন শুধু মোবাইল অ্যাপে সুবিধা পাওয়া গেলেও অচিরেই হয়ত ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে।
যদিও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসেনি। কিন্তু ডেলাইলা টেইলর নামের এক ব্যবহারকারী তার ল্যাপটপ থেকে ফেসবুক লাইভে আসলে তখনই এটি প্রথম আলোচনায় আসে। আর তারপরই পুরো ব্যাপারটি জনসম্মুখে নিয়ে আসে সোশ্যাল টাইমস নামের একটি প্রযুক্তি বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম।
সোশ্যাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডেস্কটপ ভার্সনের জন্য পরীক্ষাধীন থাকা ফেসবুক লাইভ ফিচারটি বর্তমানে ব্যবহার করতে পারছেন শুধুমাত্র নির্ধারিত ভাগ্যবান কিছু সাংবাদিক এবং ব্লগার।
সে হিসেবে ধারণা করা যায়, খুব সহসাই হয়ত ফিচারটি উন্মুক্ত করা হতে পারে সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed