সিলেট সীমান্তে ভারতীয় পাতার বিড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে সিলেট কানাইঘাট উপজেলার সুরাইঘাট এলাকায় নোয়াখাল কাচারাস্তার উপর মালিকবিহীন অবস্থায় ৭০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করে।
একই দিনে লালাখাল বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অপর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে জৈন্তাপুর উপজেলার অন্তর্গত লালাখাল এলাকায় গংগাজুন গ্রামের মাঠের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৯১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিড়িগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত বিড়ির সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৪১ হাজার ৫শত টাকা ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed