Main Menu

বিশ্বনাথে আটক হিযবুত কর্মী ২ মামলার আসামী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের সদস্য রেদোয়ান আহমদ সুমনের (২৭) বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে সিলেটের শাহপরান থানায় একটি এবং কোতয়ালী থানায় আরো একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
বৃহস্পতিবার তাকে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম। তিনি জানান, আদালতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।
বুধবার দুপুরে বিশ্বনাথ থানার এসআই তোফাজ্জুল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হরিপুরে নিজ গ্রাম থেকে রেদোয়ানকে আটক করে।

Share





Related News

Comments are Closed