Main Menu

ঈদের দিনে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: স্বজনদের সাথে ঈদ করা হলো না হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ইমা বেগম(১২)-এর । ঈদের দিন বিষধর একটি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। ইমার মৃত্যু সংবাদ শুনে সহপাঠী,আত্মীয়-স্বজন ও গ্রামবাসীসহ এলাকার মানুষ ওই বাড়িতে ছুটে যান তাকে এক নজর দেখতে। এ সময় বাড়িতে পড়ে কান্নার রোল।
স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের আগের দিন রাত ৯টায় ইমা নিজ বাড়িতে ভাত খেতে বসে। এ সময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে সে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর ঈদের দিন সকালে তার মৃত্যু হয়। ইমা পাইগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের ইয়ান উদ্দিনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য কানন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed